শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রাসিক মেয়র লিটনসহ ১২০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২২:১৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪
  • ৮১৮ বার পড়া হয়েছে

রাজশাহী কলেজের শিক্ষার্থী রায়হান আলী হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০০ থেকে ১২০০ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রায়হান আলীর ছোট ভাই রানা ইসলাম বাদী হয়ে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় এ হত্যা মামলা দায়ের করেন।

বোয়ালিয়া থানার ওসি এস এম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা গ্রহণ করে রেকর্ড করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট দুপুরে মহানগরীর আলুপট্টির স্বচ্ছ টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের ওপর আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নির্দেশে হামলা চালায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

এসময় ছাত্র জনতাকে হত্যার উদ্দেশে তাদের ওপর এলোপাথাড়ি গুলি ও ককটেল নিক্ষেপ করা হয়। মামলার তিন নম্বর আসামী জহিরুল হক রুবেল তার হাতে থাকা রিভলভার দিয়ে রায়হান আলীর মাথায় গুলি করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।

এই ঘটনায় মামলার বাদি ও নিহত রায়হান আলীর ছোট ভাই রানা ইসলাম আসামিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাসিক মেয়র লিটনসহ ১২০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

আপডেট সময় : ০৮:২২:১৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪