মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগকর্মীর ছাত্রত্ব বাতিল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৪৮:৪৯ অপরাহ্ণ, সোমবার, ১৯ আগস্ট ২০২৪
  • ৮৬১ বার পড়া হয়েছে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় দুই ছাত্রলীগকর্মীর ছাত্রত্ব বাতিল করেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি। এ ঘটনায় আরও একজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

আজ সোমবার (১৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। গত শনিবার রাতে অনুষ্ঠিত একটি শৃঙ্খলা কমিটিতে এই সুপারিশ করা হয়েছে।

এটা সিন্ডিকেটে অনুমোদন হলে প্রজ্ঞাপন জারি করা হবে।

মনিরুল ইসলাম জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুকুল আহমেদকে রাতভর নির্যাতনের ঘটনায় একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিদুল হক মঞ্জু ও শিহাব উদ্দিন পাটোয়ারী রিফাতের ছাত্রত্ব বাতিল করা হয়েছে। এছাড়া ২০২০-২১ শিক্ষাবর্ষের আহাদ খান রাফিকে এক বছরের বহিষ্কারাদেশের সুপারিশ করেছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ অক্টোবর ছাত্রলীগকর্মীদের নির্যাতনের শিকার হন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুকুল আহমেদ। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ৪০১৮নং কক্ষে রাতভর পাশবিক নির্যাতন করা হয় তাকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগকর্মীর ছাত্রত্ব বাতিল

আপডেট সময় : ০৬:৪৮:৪৯ অপরাহ্ণ, সোমবার, ১৯ আগস্ট ২০২৪