শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

ইবিতে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিনের দায়িত্ব হস্তান্তর!

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিনের দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত ডিন প্রফেসর ড. মো. সেকান্দার আলী। তিনি আগামী দুই বছরের জন্য প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশরাফীর স্থলাভিষিক্ত হলেন।
সোমবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিনের কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. নাছির উদ্দিন মিঝি। অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের সভাপতি ও জ্যেষ্ঠ শিক্ষকরা এ সময় বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর বলেন, “প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশরাফী ডিন হিসেবে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন। কোনো অন্যায় চাপ তাঁকে টলাতে পারেনি।” তিনি প্রফেসর আশরাফীর জন্য দোয়া করেন।
নতুন ডিনকে উদ্দেশ্য করে তিনি বলেন, “প্রফেসর ড. মো. সেকান্দার আলী তাঁর যোগ্যতা ও বিদেশে উচ্চশিক্ষার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিক্ষা ও গবেষণায় ইসলামী বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যাবেন। বিশেষ করে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে একাডেমিক সম্পর্ক জোরদারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

ইবিতে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিনের দায়িত্ব হস্তান্তর!

আপডেট সময় : ০৮:০৫:০৪ অপরাহ্ণ, সোমবার, ৩ নভেম্বর ২০২৫