শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

স্বাস্থ্যসেবায় বঞ্চিত কয়রার ৫০ হাজার মানুষ চিকিৎসা সেবা নিশ্চিতে উত্তর বেদকাশীতে মানববন্ধন

খুলনার কয়রা উপজেলার সুন্দরবন উপকূলবর্তী উত্তর বেদকাশী ইউনিয়নে অবস্থিত মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র দীর্ঘদিন ধরে অচল হয়ে আছে। চিকিৎসক সংকট ও প্রয়োজনীয় ওষুধের অভাবে প্রায় ৫০ হাজার মানুষ মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়ে পড়েছেন।
এই পরিস্থিতি নিরসন এবং নিয়মিত চিকিৎসা সেবা চালুর দাবিতে সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টায় উত্তর বেদকাশী মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেদকাশী ইয়ং ব্রাদার্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জি. এম. আফজাল, এবং পরিচালনা করেন সেক্রেটারি জহুরুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোশাররফ হোসেন রাতুল, বেদকাশী বাজার কমিটির কেশিয়ার আরিফুল ইসলাম, নমিতা মণ্ডল, সাবিনা খাতুন, মনিরুল ইসলাম ও মাসুম বিল্লাহ প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র থাকলেও সেখানে চিকিৎসক ও ওষুধের তীব্র সংকট বিরাজ করছে। সরকারি তালিকায় বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ বিতরণের কথা থাকলেও তা বাস্তবে কার্যকর নয়। ফলে বিশেষ করে নারী, শিশু ও বয়স্করা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোশাররফ হোসেন রাতুল বলেন,
আমাদের ইউনিয়নে একটি মডেল স্বাস্থ্যকেন্দ্র থাকলেও কোনো কার্যকর সেবা পাওয়া যায় না। গর্ভবতী মায়েদের প্রেগন্যান্সি টেস্ট পর্যন্ত সঠিকভাবে হয় না, আর সরকারি তালিকায় থাকা ওষুধও আমরা পাই না।
এলাকাবাসী মানববন্ধন থেকে চার দফা দাবি তুলে ধরেন—
১️ স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত করা।
২️ মা-শিশু ও বয়স্কদের সেবায় কার্যকর নজরদারি ও জবাবদিহিতা বাড়ানো।
৩️ প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও জনবল নিয়োগ দেওয়া।
৪️ ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসা সেবা ও নরমাল ডেলিভারি চালু রাখা।
বক্তারা বলেন, উত্তর বেদকাশীর মতো দুর্গম এলাকায় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কার্যকর ভূমিকা অপরিহার্য। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

স্বাস্থ্যসেবায় বঞ্চিত কয়রার ৫০ হাজার মানুষ চিকিৎসা সেবা নিশ্চিতে উত্তর বেদকাশীতে মানববন্ধন

আপডেট সময় : ০৭:৫৯:২৯ অপরাহ্ণ, সোমবার, ৩ নভেম্বর ২০২৫