বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

বিমানের আরো তিন প্রকৌশলী বরখাস্ত!

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:১৭:০৭ অপরাহ্ণ, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬
  • ৮৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটের ইঞ্জিনে ত্রুটির ঘটনায় রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো তিনজন শীর্ষ প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করেছে।

এরা হলেন- চিফ ইঞ্জিনিয়ার (প্রডাকশন) দেবেশ চৌধুরী, চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাসিউরেন্স) এস এ সিদ্দিক ও প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার (সিস্টেম অ্যান্ড মেইনটেইনেন্স) বিল্লাল হোসেন।

ঘটনা তদন্তে বিমানের তিন সদস্যের কমিটির চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে তাদেরকে বরখাস্ত করা হয় বলে সংস্থার জনসংযোগ বিভাগের মহাব্যস্থাপক শাকিল মেরাজ সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিমানে ক্রটির ঘটনা তদন্তে বিমানের ক্যাপ্টেন ফজল মাহমুদ চৌধুরীর নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট যে তদন্ত কমিটি করা হয়েছিল, সোমবার সেই কমিটি বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আহমেদের কাছে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন। কমিটির সুপারিশের ভিত্তিতে ওই তিন জনকে সাসপেন্ড করা হয়েছে।

গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের আশখাবাত বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়। ত্রুটি মেরামত শেষে প্রায় চার ঘণ্টা পর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্দেশ্যে যাত্রা করে বিমানটি।

এ ঘটনা তদন্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও (বেবিচক) কমিটি করেছিল।

ঘটনার পর প্রাথমিক তদন্তের ভিত্তিতে বিমানের পাঁচজন প্রকৌশলীসহ ছয়জনকে সামিয়ক বরখাস্ত করা হয়েছিল।

তারা হলেন- প্রকৌশল কর্মকর্তা এস এম রোকনুজ্জামান, সামিউল হক, মিলন চন্দ্র বিশ্বাস, লুৎফুর রহমান, জাকির হোসাইন ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

বিমানের আরো তিন প্রকৌশলী বরখাস্ত!

আপডেট সময় : ০৬:১৭:০৭ অপরাহ্ণ, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬