বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

চৌহালীতে খাদ্য অধিদপ্তরের বস্তায় সরকারি ৩৫ বস্তা চাল উদ্ধার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৪৮:৪৬ অপরাহ্ণ, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
  • ৮৪৮ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে সরকারি বরাদ্দের ৩৫ বস্তা চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। পরে রাত ১টার দিকে ঘাট এলাকায় মালিকবিহীন অবস্থায় বস্তাগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত প্রতিটি বস্তায় খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ছিল। এগুলো প্রান্তিক আয়ের মানুষের জন্য সরকারি ভর্তুকি মূল্যে (১৫ টাকা কেজি) বরাদ্দকৃত চাল বলে জানা যায়।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মোস্তাফিজুর রহমান জানান, কিছু অসাধু ব্যক্তি ভর্তুকির চাল কিনে বিক্রির উদ্দেশ্যে পরিবহনের সময় সেগুলো ফেলে রেখে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। জব্দ চালগুলো স্থানীয় ইউপি সদস্য মো. পরান বেপারীর জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় এনায়েতপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তীতে আদালতের নির্দেশে উদ্ধারকৃত চাল উন্মুক্ত নিলামে বিক্রি করা হবে এবং প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে তিনি জানান।

অভিযান পরিচালনায় এনায়েতপুর থানা পুলিশ, আনসার বাহিনী ও ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

চৌহালীতে খাদ্য অধিদপ্তরের বস্তায় সরকারি ৩৫ বস্তা চাল উদ্ধার

আপডেট সময় : ১০:৪৮:৪৬ অপরাহ্ণ, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫