মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

কচুয়ায় দালাল চক্রের ফাঁদে পড়ে তিন মাসের শিশুকে বিক্রি, এলাকায় চাঞ্চল্য

চাঁদপুরের কচুয়া উপজেলার দোয়াটি বড়বাড়ি এলাকায় রিশাদ নামের তিন মাসের একটি শিশু বিক্রির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় দালাল চক্রের সদস্য খোকনকে আটক করেছে পুলিশ। শিশুটির মা রুবিনা আক্তার সন্তানকে ফেরত পাওয়ার আকুতি জানিয়েছেন।

ভুক্তভোগী পরিবার জানায়, প্রায় দুই মাস আগে রুবিনার চাচী শাশুড়ি শানু বেগম কৌশলে শিশুটিকে কালিকাপুর গ্রামের বড়বাড়ি দালাল খোকনের কাছে তুলে দেন। পরে খোকন শিশুটিকে এক লাখ টাকার বিনিময়ে নারায়ণপুর এলাকার এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। এ ঘটনা জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
রুবিনা আক্তার অভিযোগ করেন, শিশুকে হারিয়ে তিনি এখন দিশেহারা। সন্তানকে ফেরত পেতে প্রশাসন ও সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

এলাকাবাসী জানায়, শিশুবিক্রির ঘটনা নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা পরিকল্পনা করে খোকনকে ফাঁদে ফেলে আটক করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
কচুয়া থানার এসআই জয়নাল আহমেদ জানান, স্থানীয় একজন ৯৯৯ নাম্বারে কল দিলে দালাল চক্রের সদস্য খোকনকে আটক করে থানায় আনা হয়েছে। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মানুষের লোভ আর নিষ্ঠুরতার শিকার হয়ে একটি শিশু আজ মায়ের বুক থেকে ছিটকে গেছে। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে একটাই দাবি— যত দ্রুত সম্ভব যেন শিশু রুবিনার বুকে ফিরে আসে।এ ঘটনায় পুরো এলাকায় নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে। সবাই দ্রুত শিশু উদ্ধারের দাবি জানিয়েছেন।
ছবিঃ আটককৃত দালাল চক্রের সদস্য খোকন ও বিক্রি হওয়ায় শিশু রিশাদ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

কচুয়ায় দালাল চক্রের ফাঁদে পড়ে তিন মাসের শিশুকে বিক্রি, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ০৮:৫০:৫৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫