শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ড. ইউনূস নেতৃত্বাধীন সরকারকে পূর্ণ সমর্থন পোশাক প্রস্তুতকারকদের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:০৩:০৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪
  • ৮৩৪ বার পড়া হয়েছে

দেশ পুনর্গঠনে পোশাক প্রস্তুতকারকদের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিজ কার্যালয়ে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।  এ সময় ড. ইউনূসকে পূর্ণ সমর্থন দেবেন বলে জানান পোশাক প্রস্তুতকারকরা। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বে পোশাক উদ্যোক্তাদের প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের সহসভাপতি ও পরিচালকরা।

ড. ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। সরকার এখন দেশকে ঠিক করতে এবং এটিকে প্রবৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য একটি কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছে। তিনি বলেন, ‘সব প্রতিষ্ঠান ভেঙে গেছে। আমরা একটা বিশৃঙ্খলা অবস্থার মধ্যে আছি। তারা আমাদের অর্থনৈতিক সংকটে ফেলে দিয়েছে। কিন্তু সবার সহযোগিতায় আমরা জাতিকে পুনর্গঠন করতে পারব। ’

২০০৬ সালে শান্তিতে নোবেল বিজয়ী ড. ইউনূস বলেন, বাংলাদেশ ব্যর্থ হতে পারে না। ব্যর্থ হলে এর প্রভাব হবে বিপর্যয়। জাতি অস্তিত্ব সংকটের সম্মুখীন হতে পারে।

পোশাক প্রস্তুতকারকদের ব্যবসাকে রাজনীতি থেকে দূরে রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘ব্যবসাকে রাজনীতির সঙ্গে জড়াবেন না, আপনাদের এই বিষয়ে একটি স্পষ্ট বার্তা দিতে হবে। ’

শেখ হাসিনার ১৫ বছরের নৃশংস স্বৈরাচারের পতন ঘটানো ছাত্র বিপ্লবকে ‘মানব ইতিহাসে নজিরবিহীন’ বলে উল্লেখ করেন তিনি। অধ্যাপক ইউনূস বলেন, ‘তারা আমাদের ওপর আস্থা রেখেছে। আমি যখন বিদেশি ছিলাম তখন তারা আমাকে নেতৃত্ব দেওয়ার জন্য অনুরোধ করেছিল। ’

বিজিএমইএ নেতারা বলেন, জাতির এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে তাঁরা অধ্যাপক ইউনূসের নেতৃত্বকে পূর্ণ সমর্থন করেন। তাঁরা এ খাতের জন্য একটি টাস্কফোর্স গঠনের দাবি জানান। অন্তর্বর্তী সরকার বাংলাদেশে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনতে সহায়তা করবে বলে তাঁরা প্রত্যাশা করেন।

সংগঠনটি ঋণ পরিশোধে শিথিলতা এবং ইউটিলিটি বিল পরিশোধসহ কয়েকটি দাবি জানান। অধ্যাপক ইউনূস ধৈর্য ধরে তাঁদের কথা শোনেন এবং তাঁদের দাবিগুলো দেখার প্রতিশ্রুতি দেন।

ড. ইউনূস বলেন, ‘আমরা প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করব। বাংলাদেশের জনগণের প্রচুর প্রতিভা রয়েছে। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। আমরা চাই এটি আরও বাড়ুক। ’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ড. ইউনূস নেতৃত্বাধীন সরকারকে পূর্ণ সমর্থন পোশাক প্রস্তুতকারকদের

আপডেট সময় : ১০:০৩:০৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪