শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সিরাজগঞ্জে শৃঙ্খলা রক্ষায় ৭ শতাধিক আনসার মোতায়েন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৪০:৩৫ অপরাহ্ণ, রবিবার, ১১ আগস্ট ২০২৪
  • ৭৯৬ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে কেপিআইসহ ট্রাফিক ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলার নিরাপত্তা রক্ষায় বিভিন্ন রুটে সেনাবাহিনী শিক্ষার্থীদের পাশাপাশি অন্যতম সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই মধ্যে জেলার গুরুত্বপূর্ণ যানজট পয়েন্টগুলোতে ৭ শতাধিক আনসার মোতায়েন করা হয়েছে। জেলা কমান্ড্যান্ট মো. ফারুক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।

জেলা সদরের পাশাপাশি বিভিন্ন উপজেলা সদরের পৌর এলাকাগুলোর রাস্তায় রিক্সা, অটোরিক্সা, সিএনজি চালিত অটোরিক্সাসহ হালকা যান চলাচলের শৃঙ্খলা রক্ষায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন, স্বাধীনতা স্কয়ার, কোর্ট প্রাঙ্গন, মিলন মোড়, চৌরাস্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিরতিহীনভাবে তাদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা  মো. আব্দুস ছাত্তার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা দেশ ত্যাগের পর যান চলাচল, দূর্ঘটনা ও আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, শিক্ষার্থী, স্কাউট, রোভার স্কাউট সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের পাশাপাশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

সিরাজগঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট ফারুক আহম্মেদ বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে ও আইন শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থীদের পাশে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এছাড়া কেপিআই, সরকারি বিভিন্ন অফিস,আদালত, জেলা কারাগারসহ বিভিন্ন স্থানে আনসার মোতায়েন করা হয়েছে। সড়কে শৃঙ্খলা, দূর্ঘটনা, আইন শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর পাশাপাশি আনসার ব্যাটালিয়নের সদস্যরাও বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জে শৃঙ্খলা রক্ষায় ৭ শতাধিক আনসার মোতায়েন

আপডেট সময় : ০৬:৪০:৩৫ অপরাহ্ণ, রবিবার, ১১ আগস্ট ২০২৪