বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

জীবননগরে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক বাবু খান

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:০৫:১২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪
  • ৮৩২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরে নেতা-কর্মীদের সাথে জরুরি মতবিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় জীবননগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাহমুদ হাসান খান বাবু ঢাকা থেকে এসে সরাসরি মতবিনিময় সভায় মিলিত হন। এর আগে নেতার আগমনের খবরে বিকেল থেকেই জীবননগর হাসপাতাল এলাকায় দলীয় কার্যালয় ঘিরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মিছিল, মোটরসাইকেল শোডাউন দিয়ে উপস্থিত হন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও মতবিনিময় সভায় মিলিত হন।

6
মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু বিএনপি ও সকল সহযোগী সংগঠনের দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, কোনো সংঘাত-সংঘর্ষ নয়। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। কেউ যদি আইন তার নিজের হাতে তুলে নেয়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, আওয়ামী সরকার দীর্ঘ ১৬ বছর ধরে দেশটাকে লুটেপুটে চুষে খেয়েছে। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছে শেখ হাসিনা। এখন দেশের ক্রান্তিকাল চলছে। এই মাতৃভূমি, এই বাংলাদেশ আমার, আপনার, সবার। তাই এই পরিস্থিতিতে সবাইকে রাষ্ট্র সংস্কারে সহযোগিতা করতে হবে। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দলের দোষররা কিন্তু এখনো এদেশে রয়েছে। তারা ষড়যন্ত্র করবে, সহিংসতা করবে, লুটতরাজ করবে, অরাজকতা করে বিএনপির ওপর দোষ চাপাবে। আমরা সবাই সতর্ক থাকবো। কোনো অবস্থাতেই তাদের ফাঁদে পা দেয়া যাবে না।

বাবু খান বলেন, কোনো প্রতিহিংসা নয়, কোনো প্রতিশোধ নয়। আমরা চাই দেশে সুশাসন প্রতিষ্ঠা হোক, গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। তাই এখনই সময় সতর্ক ও ঐক্যবদ্ধ হয়ে ওই সব দুস্কৃতিকারীদের প্রতিহত করা।
জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাজাহান কবির, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন শামিম, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিম খান, জেলা ছাত্রদলের নির্বাহী সদস্য তৌফিকুজ্জামান শ্রাবণ, জীবননগর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুমন মিয়া, ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্যসচিব রিমন রহমান, বাঁকা ইউনিয়ন বিএনপি নেতা রাজা, আনোয়ার হোসেন প্রমুখ।

এদিকে, গতকাল মঙ্গলবার রাতে সাড়ে ৯টায় আন্দুলবাড়ীয়াস্থ নিজ বাসভবনে জীবননগর উপজেলার ৮ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আজিম খান, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোল্লা ফয়েজ আহমেদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুজ্জামান আরিফ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দরবেশ মোল্লা, জেলা ছাত্রদলের সহসভাপতি সাইদুর রহমান বাবু প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জীবননগরে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক বাবু খান

আপডেট সময় : ০৯:০৫:১২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪