শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

জেলা পরিষদ নির্বাচন : সাতক্ষীরার দুই ইউনিয়নের ভোটার তালিকা স্থগিত!

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:০৪:২৮ অপরাহ্ণ, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬
  • ৯৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরার দুই ইউনিয়নের ভোটার তালিকা দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট  বেঞ্চ পৃথক রিট আবেদনের শুনানি নিয়ে রুলসহ এ স্থগিতাদেশ দেন।

এ আদেশের ফলে এখন সাতক্ষীরায় জেলা পরিষদ নির্বাচনের সুযোগ নেই বলে জানিয়েছেন আবেদনকারীর আইনজীবীরা।

আগামী ২৮ ডিসেম্বরের জেলা পরিষদের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গত ২০ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ করে।

এ তালিকায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউপির চেয়ারম্যান আব্দুর রহমানসহ রমজাননগর ইউপির ২০ জন মেম্বারের নাম অন্তর্ভূক্ত না হওয়ায় গত রোববার (১১ ডিসেম্বর) রিট দায়ের করেন তারা।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

মাহবুব উদ্দিন খোকন বলেন, ওই দুই ইউপির সাবেক চেয়ারম্যান ও  মেম্বারদের ভোটার তালিকায় অন্তর্ভূক্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এছাড়া ওই দুই ইউনিয়নের ভোটার তালিকা দুই মাসের জন্য স্থগিত করেছেন।

এ আদেশের ফলে এখন সাতক্ষীরায় জেলা পরিষদ নির্বাচনের সুযোগ নেই।

চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশন, সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা ও শ্যামনগর উপজেলা কর্মকর্তা কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

জেলা পরিষদ নির্বাচন : সাতক্ষীরার দুই ইউনিয়নের ভোটার তালিকা স্থগিত!

আপডেট সময় : ০৬:০৪:২৮ অপরাহ্ণ, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬