শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

চুলের যত্নে তেল মাসাজ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৯:২২ পূর্বাহ্ণ, সোমবার, ২৯ জুলাই ২০২৪
  • ৮৬৭ বার পড়া হয়েছে

চুল ভাল রাখতে তেল মাসাজ জরুরি বলে মনে করেন অনেকেই। কিন্তু সঠিক পদ্ধতিতে যে মেসাজ করতে হবে সেটা অনেকেই জানেন না। অনেক সময় ভুল ধারণার জেরেই কিন্তু সমস্যা হয়ে যায়। এতে চুলের ক্ষতি হতে পারে।

নিম্নে জেনে নিন তেল মাসাজের সময় কোন ভুল করতে পারেন, কীভাবে তা শুধরে নেবেন-

প্রচণ্ড গরম তেল
চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত শুধু নয়। মাথার তালুতেও তেল মাসাজ জরুরি। হালকা গরম তেল ব্যবহার করলে কাজ ভাল হয়। তবে অনেকেই ঈষদুষ্ণের অর্থ না বুঝে, যতটা সম্ভব গরম তেল তালুতে ও চুলে লাগাতে শুরু করেন। অতিরিক্ত গরম তেল চুলের জন্য একেবারেই ভাল নয়।

অতিরিক্ত তেল
অনেকেরই ধারণা থাকে চপচপে করে তেল মাখলে চুল বুঝি ভাল হবে। চুল পড়া কমে যাবে। এমনটা কখনও নয়। চুলের যতটা প্রয়োজন, ততটাই তেল শোষণ করবে। বাকিটা নষ্ট হবে। বরং অতিরিক্ত তেল থাকলে শ্যাম্পু করার সময় ঘষাঘষিতে চুল নষ্ট হবে। আবার তেল মাথার তালুতে জমে থাকলে, ধুলো-ময়লা বেশি আটকাবে। খুশকিও হতে পারে এতে।

ভিজে চুলে মাসাজ নয়
চুল ভিজে থাকার অর্থ সেই সময় গোড়াটা কিছুটা নরম থাকা। এ কারণেই ভিজে চুল আঁচড়াতেই বারণ করা হয়। অনেকেই ভিজে চুলে তেল মাসাজ করেন। এটা মোটেই সঠিক পদ্ধতি নয়। শুকনো চুলেই তেল দিয়ে হালকা হাতে মাসাজ করা উচিত। যদি চুল ঝরার সমস্যা হয়, তা হলে তেল লাগিয়ে সঙ্গে সঙ্গেই হালকা মাসাজ করতে হবে। তবে ২ মিনিটের বেশি নয়।

টেনে চুল বাঁধা
রাতে চুলে তেল দিয়ে টেনে চুল বাঁধার কথা বলা হত আগেকার দিনে। এখনও অনেকেই চুল সেভাবে বাঁধেন। কিন্তু এতে চুলে টান বেশি পড়ে। অনেক সময় টেনে চুল বাঁধার ফলে কপাল চওড়া হতে শুরু করে। চুলের ডগা ফাটা এড়াতে, তেল মাসাজের পর ক্লিপ দিয়ে চুল আটকে রাখতে পারেন। চুল ছিঁড়ে যায়, এমন শক্ত করে কোনও রাবার ব্যান্ড বাঁধবেন না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চুলের যত্নে তেল মাসাজ

আপডেট সময় : ০৮:০৯:২২ পূর্বাহ্ণ, সোমবার, ২৯ জুলাই ২০২৪