সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

শৈলকুপায় ১ হাজার সরকারি গাছ উপড়ে ফেললো দুর্বৃত্তরা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:২৮:০২ অপরাহ্ণ, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • ৭৬৫ বার পড়া হয়েছে

নিজিস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহের শৈলকুপায় জিকে সেচ খালের পাড়ে লাগানো ১ হাজার গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে উপজেলার কাজীপাড়া গ্রামের কুড়ির মাঠের ডি-৭ এন খালে এ ঘটনা ঘটে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গত ২০ জুন কাজীপাড়া গ্রামের কুড়ির মাঠের ডি-৭ এন খালের দুই পাড়ে প্রায় ৩ হাজার ফলজ, বনজ গাছের চারা রোপণ করা হয়। গাছ রোপণ করে সেটা রক্ষণাবেক্ষণের জন্য বাঁশের খাঁচা দিয়ে ঘিরে দেওয়া হয়। শনিবার রাতে দুর্বৃত্তরা খাল পাড়ের প্রায় ১ হাজার গাছ উপড়ে ফেলেছে।

ফুলহরি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবু বকর বিশ্বাস বলেন, কিছুদিন হলো এই খালের পাড়ে গাছ লাগানো হয়েছে। স্থানীয় ভাবে তা দেখভাল করা হচ্ছে। গাছগুলো যেন নষ্ট না হয় সেজন্য বাঁশের খাঁচা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। শনিবার রাত ১১ টার দিকে স্থানীয় কিছু দুর্বৃত্ত প্রায় ১ হাজার গাছ উপড়ে ফেলেছে। আর খাঁচাগুলো খালের মধ্যে ফেলে দিয়েছে। আমরা এই অপকর্মের বিচার দাবি করছি।
ফুলহরি ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, সরকার পরিবেশের ভারসাম্য রক্ষায় এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছিলো। কিন্তু এলাকার কিছু লোক সেই উন্নয়ন মেনে নিতে পারছে না। তাই তারা গাছগুলো উপড়ে ফেলেছে। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, আমরা সরকারের অনুন্নয়ন ও রাজস্ব খাতভুক্ত প্রকল্পের আওতায় ওই খালে ৩ হাজার গাছের চারা রোপণ করেছিলাম। গাছগুলো বড় হলে এলাকার মানুষই উপকৃত হতো। কিন্তু প্রায় ১ হাজার গাছ নষ্ট করে দিয়েছে। আমরা এ ব্যাপারে শৈলকুপা থানায় মামলা করব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

শৈলকুপায় ১ হাজার সরকারি গাছ উপড়ে ফেললো দুর্বৃত্তরা

আপডেট সময় : ০৩:২৮:০২ অপরাহ্ণ, সোমবার, ৮ জুলাই ২০২৪