সোমবার | ৬ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার  Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু

মাদকের টাকা না পেয়ে বাবাকে কোপাল ছেলে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৪৪:২৮ অপরাহ্ণ, বুধবার, ২০ আগস্ট ২০২৫
  • ৮৬৯ বার পড়া হয়েছে

Oplus_131072

মাদকের টাকা না পেয়ে বাবাকে কোপাল ছেলে, সোবাহান হাসপাতালে

ঝালকাঠির নলছিটিতে মাদকের টাকা না দেওয়ায় আব্দুস সোবাহান (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে তার মাদকাসক্ত ছেলে মো. জুয়েল (২৫)। মঙ্গলবার (১৯ আগস্ট) ভোররাত সোয়া ৪টার দিকে উপজেলার বৈশাখিয়া চৌমাথা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় আব্দুস সোবাহানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বৈশাখিয়া চৌমাথা বাজারে একটি রেস্টুরেন্ট পরিচালনা করেন এবং ওই বাজারসংলগ্ন এলাকাতেই তার বসবাস।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত জুয়েল নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। সোমবার সন্ধ্যায় বাবার কাছে টাকা চাইলে না দেওয়ায় বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে জুয়েল বাড়ি থেকে বেরিয়ে যায়।

পরে, রাতভর বাইরে কাটিয়ে মঙ্গলবার ফজরের নামাজের সময় আবারো বাবার কাছে টাকা দাবি করে। টাকা না পেয়ে সে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে সোবাহানকে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার পরপরই জুয়েল পালিয়ে যায়।

বৈশাখিয়া চৌমাথা বাজার কমিটির সভাপতি মো. খোকন খন্দকার জানান, “মাদকাসক্ত জুয়েল আগেও একাধিকবার টাকার জন্য বাবাকে মারধর করেছে। বিষয়টি নিয়ে সোবাহান আমাদের জানিয়েছিলেন। স্থানীয়ভাবে তাকে শাসানো ও পুলিশের ভয় দেখিয়েও তাকে নিয়ন্ত্রণে আনা যায়নি।”

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, “এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা

মাদকের টাকা না পেয়ে বাবাকে কোপাল ছেলে

আপডেট সময় : ১১:৪৪:২৮ অপরাহ্ণ, বুধবার, ২০ আগস্ট ২০২৫