মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

সাতক্ষীরা কলারোয়ায় সাবেক যুবদল নেতার আগ্রাসনে বিধবা নারীর বসতবাড়ি ভাঙচুর

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৩০:২৪ অপরাহ্ণ, বুধবার, ২০ আগস্ট ২০২৫
  • ৮৫৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা কলারোয়া কুশডাঙ্গায় স্থানীয় ইউনিয়ন যুবদল নেতাকর্মীরা বিধবা নারী মর্জিনার ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার ১৮ আগস্ট বিকালে পূর্ব জমি জায়গার বিরোধ থেকে ইউনিয়ন সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সুজন ও তার সাঙ্গ পাঙ্গরা প্রকাশ্য দিবালোকে ভাঙচুর চালায়।

এ সময় ভুক্তভোগী মর্জিনা খাতুন অভিযোগ করে বলেন, কুশোডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সুজন সহ কয়েকজন তার বাড়িতে ভাঙচুর করে। ক্রয়ের অতিরিক্ত জমি ফেরত দিতে চাইলেও তারা কোন কথা নাশুনে এ ভাংচুর চালিয়েছে।

এ বিষয়ে হামলাকারি সাবেক যুবদল নেতা মাহমুদুল হাসান সুজন বলেন এটা কোন দলীয় বিষয় না, আমার দাদার ২শ বছরের পুরাতন সম্পত্তি। বিকৃত অংশ বাদে যে জমি দখল করে রেখেছে সেটুকু উদ্ধারের চেষ্টা করেছি।এছাড়া বিগত সময়ে দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আমাদের কোন ভাড়া দেয়নি। ৫ আগস্ট পরবর্তী সময় তাদেরকে তাগিদ দিচ্ছি।এক জায়গা বসার জন্য।কিন্তু তারা কোনভাবে সাড়া দেয়নি।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ শাইফুল ইসলাম বলেন, গত ১৮ আগষ্ট কুশোডাঙ্গা থেকে মর্জিনা খাতুন নামে একজন মহিলা এসেছিলেন। বাড়ি ভাঙচুরের অভিযোগ নিয়ে। ঘটনা তদন্তের জন্য আমি এসআই কে পাঠিয়েছিলাম। এবং ঘটনার সত্যতা পাই। মামলা রেকর্ড করার সময় বাদি বিবাদি এসে স্থানীয়ভাবে মিমাংসার সময় চাওয়ার ফলে আমি তাদেরকে সময় দিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

সাতক্ষীরা কলারোয়ায় সাবেক যুবদল নেতার আগ্রাসনে বিধবা নারীর বসতবাড়ি ভাঙচুর

আপডেট সময় : ১১:৩০:২৪ অপরাহ্ণ, বুধবার, ২০ আগস্ট ২০২৫