সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ইবিতে প্রথম ট্যুরিস্ট ক্লাব নির্বাচন; নেতৃত্বে রিফাত ও ফেরদৌস

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ট্যুরিস্ট ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিফাত হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফেরদৌস হোসেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৩টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভাগের ৬২৮ নম্বর কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সরাসরি ভোট প্রদান করেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সাংগঠনিক সম্পাদক: আব্দুল কাইয়ুম, অর্থ সম্পাদক: তানভীর হাসান রবিন, দফতর সম্পাদক: ইমন হোসেন।
জানা যায়, বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে প্রথমবারের মতো এ সংগঠন গড়ে ওঠে। যোগ্য নেতৃত্ব বাছাইয়ের লক্ষ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষার্থীদের ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন বলেন, “এ নির্বাচন সম্পূর্ণ গণতান্ত্রিক, স্বচ্ছ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা সরাসরি ভোট দেওয়ার সুযোগ পেয়ে আনন্দিত হয়েছে, যা একটি ইতিবাচক দৃষ্টান্ত। আমি প্রতিশ্রুতি দিচ্ছি— আপনাদের আস্থা ও সমর্থনকে শক্তি হিসেবে নিয়ে ট্যুরিস্ট ক্লাবকে একটি প্রাণবন্ত ও ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে গড়ে তুলব।”
সভাপতি রিফাত হোসাইন বলেন, “আমাকে নির্বাচিত করার জন্য ট্যুরিজম পরিবারের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি শিক্ষকদের পরামর্শ নিয়ে এবং শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ট্যুরিস্ট ক্লাবকে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। পাশাপাশি ভবিষ্যতে বিভাগের ন্যায্য দাবি পূরণের জন্যও কাজ করে যাব।”
ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ইবিতে প্রথম ট্যুরিস্ট ক্লাব নির্বাচন; নেতৃত্বে রিফাত ও ফেরদৌস

আপডেট সময় : ০৯:৩৪:১১ অপরাহ্ণ, বুধবার, ২০ আগস্ট ২০২৫