শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বিয়ের আসরে হাজির হলেন আগের স্ত্রী, নববধূকে তালাক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:১০:১৯ অপরাহ্ণ, বুধবার, ১৯ জুন ২০২৪
  • ৯৮২ বার পড়া হয়েছে

 নীলকন্ঠ প্রতিবেদক:

বিয়ের আসরে আগের স্ত্রী হাজির হওয়ায় নববধূকে তালাক দেয়ায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের জন্ম দিয়েছেন এক বর।

রোববার কোরবানির ঈদের আগের দিন সন্ধ্যয় চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার আকন্দবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বরের নাম আশিপ রহমান (২২)। তিনি জীবননগর উপজেলার সিংনগর গ্রামের শমসের আলির ছেলে।

এ ঘটনায় ক্ষতিপূরণ বাবদ অবশ্য নববধূকে ৭৫ হাজার টাকা দেনমোহরানাসহ মোট সোয়া ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছে বরকে। এ ঘটনায় পূর্বের স্ত্রীর পক্ষে থানায় একটি লিখিত অভিযোগ করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওইদিন বিকেলে আশিপ দামড়হুদা উপজেলা দর্শনা থানার আকন্দবাড়িয়া গ্রামের মৃত মিজানুর রহমানের মেয়ের সাথে বিবাহ করার জন্য বরসহ প্রায় অর্ধশত বর যাত্রীরা আসে। খাওয়া শেষে সন্ধায় বিবাহের কাজ শেষ হওয়ার পর পরই বরের খালাতো বোন বিয়ের আসরে এসেই অভিযোগ করেন তার সাথে ৮ মাস আগে বিবাহ সম্পন্ন হয়েছে। বলার সাথে সাথে বিয়ের আসরেই ত্রিমুখী সংঘর্ষ বেধে বর, নববধূ, বরযাত্রী ও আগের দাবিকরা স্ত্রীসহ প্রায় ৭/৮ জন আহত হয়। দর্শনা থানা পুলিশ খবর পেয়ে ঘঠনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

স্থানীয় মাতব্বর, ও সুধীজনেরা ঘটনাটি শোনারপর বিয়ের আসরেই বসে নববধূর দেনমোহরানার ৭৫ হাজার টাকাসহ ক্ষতিপূরণ বাবদ সাড়ে ৪ লাখ টাকা বরকে পরিশোধ করার নির্দেশ দেন এবং বিয়ে পড়ানোর ওই একই কাজী দিয়ে সাথে সাথে তালাক সম্পন্ন করানো হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ পরিস্থিতি শান্ত করেছে। এছাড়া গত ৮ মাস আগে দামুড়হুদার জয়রামপুর গ্রামের বাসিন্দা বরের খালাতো বোনের সাথে যে বিবাহ হয়েছিল বলে অভিযোগ ছিল, সেই মেয়েটিই তার বৈধ স্ত্রী বলে দাবি ও তার বাবা আজ দর্শনা থানায় একটি নারী নির্যাতন মামলা করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিয়ের আসরে হাজির হলেন আগের স্ত্রী, নববধূকে তালাক

আপডেট সময় : ০৭:১০:১৯ অপরাহ্ণ, বুধবার, ১৯ জুন ২০২৪