শনিবার | ২৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু Logo বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক Logo পলাশবাড়ীতে ওসিকে মারা জামায়াত নেতা  আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন Logo মহান স্বাধীনতা দিবসে চাঁদপুরে জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত

গোসলে নেমে নিখোঁজ, ৩২ ঘণ্টা পর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৩১:১১ পূর্বাহ্ণ, শনিবার, ১ জুন ২০২৪
  • ৮৭৫ বার পড়া হয়েছে

নীলকন্ঠ ডেক্স :

রূপসা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৩২ ঘণ্টা পর খুলনার মাদ্রাসাছাত্র মো. শাহ দিশান কবীরের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে পূর্ব রূপসা ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৩০ মে) দুপুর সোয়া ১টার দিকে পূর্ব রূপসা বাজার ঘাট এলাকার অদূরে গোসল করতে নেমে নিখোঁজ হয় দিশান। সে খুলনা মহানগরীর নিউমার্কেট এলাকার হুমায়ুন কাবীরের ছেলে।

রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে পূর্ব রূপসা ঘাট পল্টুন এলাকা থেকে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। মরদেহ উদ্ধারের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানায়, নগরীর আহসান আহমেদ রোড এলাকার তাবলীকুল কুরআন একাডেমি মাদ্রাসার হেফজখানায় পড়ুয়া চার বন্ধু মাদ্রাসা থেকে পালিয়ে রূপসা নদীতে নৌকা যোগে ঘুরতে থাকে। একপর্যায়ে তারা পূর্ব রূপসা বাজার ঘাটের অদূরে নদীতে নেমে গোসল করতে থাকে। চার বন্ধুর দুইজন সাঁতার জানলেও অপর দুইজন সাঁতার জানতো না। নদীর তীরে চার বন্ধু গোসল করতে নেমে ২ জন নদীর স্রোতে ভেসে যাচ্ছিল। এসময় স্থানীয়দের সহযোগিতায় তিন বন্ধু তীরে উঠলেও দিশান পানিতে তলিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী শেখ খলিল জানান, ওরা চার বন্ধু রূপসা নদীর পূর্ব প্রান্তের বাজার ঘাট এলাকার নিকটে গোসল করছিল। আমিও তখন গোসল করছিলাম। হঠাৎ ওদের দুই বন্ধু বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। তাদের চিৎকার শুনে একজনকে বাঁচাতে পারলেও অপরজনকে বাঁচাতে পারিনি। মুহূর্তেই পানিতে তলিয়ে যায় সে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

গোসলে নেমে নিখোঁজ, ৩২ ঘণ্টা পর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:৩১:১১ পূর্বাহ্ণ, শনিবার, ১ জুন ২০২৪