শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

 পিকআপ ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৪৮:১৮ অপরাহ্ণ, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
  • ৮৪৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-

ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে সিজান নামে দেড় মাসের শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন মা শান্তা খাতুন ও নানা আবুল কালাম।

গতকাল শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিজান উপজেলার ছোট শিমলা গ্রামের শিহাব হোসেনের ছেলে। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, সকালে শিশুটির নানার মোটরসাইকেলে করে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন মা শান্তা খাতুন। পথিমধ্যে ঝিনাইদহগামী একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মা ও কোলে থাকা শিশুটি রাস্তার উপর পড়ে গেলে দ্রুতগামী পিকআপটি শিশুটিকে পিষ্ট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় পিকআপ ও চালককে আটক করেছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

 পিকআপ ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

আপডেট সময় : ১০:৪৮:১৮ অপরাহ্ণ, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২