মঙ্গলবার | ৭ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় নদীতে নৌকা ডুবি: সাঁতরে বাঁচলেন একজন, নিখোঁজ দুই জেলে Logo বোরো আবাদে পানির সংকট: দেওয়ানখালী খালে ইজারাদারের বিরুদ্ধে চাষিদের মানববন্ধন Logo জ্বালানি বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে চালু হলো ডিজিটাল ফুয়েল কার্ড Logo খুবিতে ‘নৈয়ায়িক সন্ধ্যা’ শীর্ষক বিতর্ক অনুষ্ঠানের আয়োজন  Logo থানা চত্বরে সাংবাদিকদের ওপর হামলা, মামলা না হওয়ায় সরকারি সংবাদ বর্জনের ঘোষণা Logo চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার 

সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে সবাইকে এক মঞ্চে আসতে হবে : ওবায়দুল কাদের

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:১২:০৯ অপরাহ্ণ, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬
  • ৯০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে সব বিভেদ ভুলে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন।
আজ শুক্রবার মহান বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই আহবান জানান।
ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। এই লক্ষ্য অর্জনে সবাইকে সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীনতার চেতনার ধারক মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি যারা, তাদের একমঞ্চে আসতে হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলা করতে হবে। দেশকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সবাইকে এক মঞ্চে আসতে হবে।
জামায়াত নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জামায়াতের রাজনীতি নিষিদ্ধের বিষয়টি বিচারাধীন। বিচারাধীন বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষেত্রে সরকারের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অপেক্ষা করুন, দেখুন।
আওয়ামী লীগে অনুপ্রবেশের বিষয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, আমরা কঠোর অবস্থানে আছি। কোথাও এ ধরনের ঘটনা ঘটলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় নদীতে নৌকা ডুবি: সাঁতরে বাঁচলেন একজন, নিখোঁজ দুই জেলে

সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে সবাইকে এক মঞ্চে আসতে হবে : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৪:১২:০৯ অপরাহ্ণ, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬