শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ভ্যান চালকসহ নিহত-২, আহত-২

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৫৯:৪৪ অপরাহ্ণ, শনিবার, ৬ আগস্ট ২০২২
  • ৮৩৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধি-

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ভ্যান চালকসহ নিহত হয়েছে ২ জন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। ৬ আগস্ট শনিবার সকাল ৬টার দিকে বোয়ালিয়া পৌর এলাকার বোয়ালিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা শাহজালাল শাহ্ পরান নামের একটি যাত্রীবাহী বাস বোয়ালিয়া মোড়ে এসে নিয়ন্ত্রন হারিয়ে একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালকসহ দুইজন নিহত হয়।
এসময় ঘাতক বাসটি নিয়ে গাড়ীর ড্রাইভার পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বাসটির নিচে ভ্যান আটকে গেলে প্রায় আধা কিলোমিটার যাওয়ার পর যখন গাড়ীটি নিয়ে যাওয়া সম্ভব না হলে গাড়ীটি রেখে গাড়ীর ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।

পরে এ ঘটনা বেগতিক দেখে যাত্রীরা গাড়ী থেকে নেমে যায়। স্থানীয়রা, আহত দুইজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। নিহত ভ্যান চালক শাহাজাহান আলী (৫০) বোয়ালিয়া গ্রামের শিববারী পাড়ার আলহাজ্ব বাতেন মন্ডলের ছেলে ও নয়াপাড়া কৃষ্ণপুর গ্রামের এনামুল শেখ এর ছেলে ফরিদ শেখ (২২)।

এঘটনায় আহত দুইজন হলেন ফুলবাড়ী ইউনিয়নের সোহাগী গ্রামের মোজাম্মেলের পুত্র এজাদুল (৩৫) ও মালাধর গ্রামের ইয়াছিন আলীর পুত্র হামিদুল।
এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশন ইনচার্জ আরিফ আনোয়ার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ভ্যান চালকসহ নিহত-২, আহত-২

আপডেট সময় : ০২:৫৯:৪৪ অপরাহ্ণ, শনিবার, ৬ আগস্ট ২০২২