মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

নড়াইলের তারেক রহমানকে সাজা দেওয়ায় রাজধানীতে বিএনপির বিক্ষোভ

  • rahul raj
  • আপডেট সময় : ১১:১০:০৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১
  • ৭৯০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

নড়াইলের আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একটি মানহানি মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইল, নাইটেঙ্গেল মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় নয়াপল্টনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সস্পাদক ইকবার হোসনে শ্যামল, সহ-সভাপতি ওমর ফারুক কাওছার, পার্থদেব মন্ডল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ, তানজিল হাসান সহ কয়েক শ নেতাকর্মী অংশ নেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে নড়াইলে এক মুক্তিযোদ্ধার করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমানকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে রায় ঘোষণা করেন নড়াইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-২ এর বিচারক আমাতুল মোর্শেদা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

নড়াইলের তারেক রহমানকে সাজা দেওয়ায় রাজধানীতে বিএনপির বিক্ষোভ

আপডেট সময় : ১১:১০:০৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১