মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

কাশ্মীর সীমান্তে সংঘর্ষে ভারতীয় সেনাসহ নিহত ৭

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:২২:১৮ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২০
  • ৮০৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

অধিকৃত জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলা সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ চার সদস্য নিহত ও বিএসএফের দুই সদস্য আহত হয়েছেন। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত তিন সন্ত্রাসী নিহত হয়েছেন।

রোববার কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

ভারতীয় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বলেন, রোববার রাতে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরের কাছে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করে একদল সন্ত্রাসী। আইন-শৃঙ্খল বাহিনীর তৎপরতায় সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে।

ওই কর্মকর্তারা বলেন, অনুপ্রবেশে বাধা দেয়ার সময় সংঘর্ষের সূত্রপাত। এতে তিন সন্ত্রাসী নিহত হয়। তবে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ তিন সদস্য ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক জওয়ান নিহত হয়েছেন।

এছাড়া অনুপ্রবেশের চেষ্টাকারীদের সঙ্গে সংঘর্ষে আরও দুই জওয়ান আহত হন। ওই এলাকায় এখনও অভিযান চলমান বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।

ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা বলেন, কাশ্মীর সীমান্তজুড়ে আরও অনেক সন্ত্রাসী ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

কাশ্মীর সীমান্তে সংঘর্ষে ভারতীয় সেনাসহ নিহত ৭

আপডেট সময় : ০৭:২২:১৮ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২০