বুধবার | ২৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া

দামুড়হুদায় ভারতীয় রূপার গহনাসহ এক চোরাকারবারি আটক

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:২১:০১ পূর্বাহ্ণ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
  • ৭৮২ বার পড়া হয়েছে

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ওজনের ভারতীয় রূপার চেইন ও নূপুরসহ মোঃ টাবলু (৪৩) নামে এক চোরাকারবারিকে আটক করেছে দামুড়হুদা মডেল থানার পুলিশ। রবিবার (২৭শে সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত আসামি হলো দামুড়হুদা উপজেলার জয়রামপুর (স্টেশন পাড়া) গ্রামের মৃত আলী আহম্মেদের ছেলে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল খালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোঃ মাহবুবুর রহমান, এএসআই মোঃ হায়দার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা বাসস্ট্যান্ড সংলগ্ন হালিমের চায়ের দোকানের সামনে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় রূপার তৈরী বিভিন্ন মডেলের ভারতীয় চেইন ও নূপুরসহ টাবলু নামের এক চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় ¯েপশাল পাওয়ার এ্যাক্ট আইনে মামলা দায়ের করে তাকে বেলা ৪ টার দিকে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে। # #

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত

দামুড়হুদায় ভারতীয় রূপার গহনাসহ এক চোরাকারবারি আটক

আপডেট সময় : ০৯:২১:০১ পূর্বাহ্ণ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০