দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর অবারিত আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে চাঁদপুর জেলার দেশ-বিদেশে অবস্থানরত সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান।
আজ (১৮ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আত্মশুদ্ধি ও তাকওয়ার শিক্ষা নিয়ে ঈদুল ফিতর মুসলিম উম্মাহর মাঝে আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা— “ঈদ মোবারক”।
তিনি বলেন, যখন মুসলমানরা ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময় বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিম ভাই-বোনদের ওপর নির্যাতন ও সহিংসতার ঘটনা ঘটছে। বিশেষ করে ফিলিস্তিনের গাজায় নিরীহ মানুষের ওপর চলমান হামলা মানবতার জন্য গভীর উদ্বেগজনক। তিনি আল্লাহর কাছে জালিমদের হাত দুর্বল ও মজলুমদের শক্তিশালী করার জন্য দোয়া করেন।
জেলা সভাপতি আরও বলেন, ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষের মাঝে সমতা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। তাই ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্য জোরদার করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।



















































