শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ

চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

চাঁদপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ ) চাঁদপুর সদর উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে, যা একটি মানবিক রাষ্ট্র গঠনের অন্যতম দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, বরং সঠিক সুযোগ-সুবিধা ও সহযোগিতা পেলে তারাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য তাদের শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।

তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এগিয়ে এসে প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের স্বাবলম্বী করে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এতে করে একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম.এন. জামিল হিকমা।

চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালি, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।

অনুষ্ঠানে ১৫টি হুইলচেয়ার, ৩টি ট্রাইসাইকেল ও ৭টি হিয়ারিং এইড বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য

চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

আপডেট সময় : ০৭:৫৩:৪৮ অপরাহ্ণ, শুক্রবার, ২০ মার্চ ২০২৬