বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার অভিযান অসামঞ্জস্য দাঁড়িপাল্লা জব্দ, জরিমানা

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:০৭:৩২ পূর্বাহ্ণ, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
  • ৭৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সদর উপজেলার মাছেরদাইড় ও কাথুলি এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ।

জানা গেছে, অভিযানে মাছেরদাইড় এলাকায় মেসার্স ইত্যাদি স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও মেয়াদ-মূল্যবিহীন পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে কাথুলি বাজারে অভিযানে মাছ ও সবজির দোকান পরিদর্শন করে দাঁড়িপাল্লাগুলো পরীক্ষা করা হয়। এ সময় কয়েকটি অসামঞ্জস্য দাঁড়িপাল্লা জব্দ করে নষ্ট করা হয় এবং সবাইকে ডিজিটাল স্কেল ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়। সবাইকে মাক্স পরিধান ও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারেও সচেতন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার অভিযান অসামঞ্জস্য দাঁড়িপাল্লা জব্দ, জরিমানা

আপডেট সময় : ০৯:০৭:৩২ পূর্বাহ্ণ, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০