বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া

দামুড়হুদায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কিশোর গুরতর আহত

  • rahul raj
  • আপডেট সময় : ০১:৪৬:৫৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
  • ৮০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দামুড়হুদায় সিমেন্ট বোঝায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মুকুল (১১) নামের এক কিশোর গুরতর আহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকের ড্রাইভার পালিয়ে গেলেও ট্রাকটি থানা হেফাজতে নিয়েছে দামুড়হুদা মডেল থানার পুলিশ। আহত আবু হানিফ ওরফে মুকুল উপজেলার বদনপুর গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। স্থানীরা তাঁকে রক্তাক্ত আবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে দামুড়হুদা ব্রিজের ওপর এই ঘটনা ঘটে।

জানা যায়, দামুড়হুদা উপজেলার বদনপুর গ্রামের রাশেদুল ইসলামের ছেলে আবু হানিফ ওরফে মুকুল দামুড়হুদা মাথাভাঙ্গা ব্রিজের ওপর মোটরসাইকেলের ওপর দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিল। এমন সময় একটি সিমেন্ট বোঝায় ট্রাক (যার নম্বর ঢাকা মেট্টো-ট ১৬-৯৬৭৩) কার্পাসডাঙ্গার দিকে যাওয়ার সময় তার ডান পায়ের পাতা পিষ্ট করে তার ওপর দিয়ে চলে যায়। এ ঘটনায় ওই কিশোর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা লোকজন ও উপজেলা যুবলীগের সাধারণ সাম্পাদক হযরত আলী তাকে উদ্ধার করে চুয়ডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করে। পরে মডেল থানার পুলিশ ট্রাকটি থানা হেফাজতে নেয়।দামুড়হুদা মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, ‘একটি ট্রাক মুকুল নামের এক কিশোরের পা ঘেষে যাওয়ায় সে রক্তাক্ত জখম হয়েছে। ট্রাকটি থানা হেফাযতে নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত কেউ কোনো অভিযোগ কিংবা মামলা করেনি।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত

দামুড়হুদায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কিশোর গুরতর আহত

আপডেট সময় : ০১:৪৬:৫৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০