বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া

মেহেরপুরের গাংনীতে হানিফ পরিবহনের ধাক্কায় আহত-৩

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:১৩:২৮ অপরাহ্ণ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে হানিফ পরিবহনের ধাক্কায় ভ্যান চালক ও মোটরসাইকেল চালকসহ তিন জন আহত হয়েছে।  শুক্রবার সকাল সোয়া ৯ টার দিকে কাথুলী মোড় ও পশু হাসপাতালের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন- গাংনী পৌরসভার মাঠপাড়া ৯ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল জলিলের ছেলে বিল্লাল (৩৮), পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়িয়া গ্রামের পশ্চিমপাড়ার আসাদুল হক এর ছেলে আশিক (১৯) ও গাংনী পৌর এলাকা চৌগাছা গ্রামের মরহুম রাহাতুল্লাহ ছেলে গোলাম মোস্তফা (৫২)।
আহত ভ্যানচালক আশিক জানায়, একজন যাত্রী নিয়ে গাংনী বাস স্ট্যান্ড থেকে চৌগাছা গ্রামে যাওয়ার পথে কাথুলী মোড় এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো-ব-১৫-২৯৬০ পিছন দিক থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরিবহনের ধাক্কায় যাত্রীসহ ভ্যান চালক রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হয়।
প্রত্যক্ষদর্শী সাহাব্বত আলী জানান, হানিফ পরিবহন গাংনীর কাথুলী মোড়ে দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পশু হাসপাতালের সামনে এক মোটর সাইকেল চালককে পিছন থেকে ধাক্কা মেরে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। ভ্যানের যাত্রী আহত গোলাম মোস্তফা’র অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। গাংনী থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত

মেহেরপুরের গাংনীতে হানিফ পরিবহনের ধাক্কায় আহত-৩

আপডেট সময় : ০৬:১৩:২৮ অপরাহ্ণ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০