বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া

শৈলকুপায় হাসপাতালের পরিত্যাক্ত অ্যাম্বুলেন্স সচল

  • rahul raj
  • আপডেট সময় : ০২:৪২:৪৪ অপরাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
  • ৮০৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্ত হলো আরো একটি অ্যাম্বুলেন্স। উপজেলা প্রশাসনের উদ্যোগে গঠিত করোনা সহায়তা ফান্ড ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ আর্থিক সহায়তায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে হাসপাতালের একটি পরিত্যাক্ত অ্যাম্বুলেন্সকে সচল করা হয়েছে। মঙ্গলবার বেলা ২টায় অ্যাম্বুলেন্সের চাবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুনের কাছে হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার মোশারফ হোসেন ও নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ’মি) পার্থ প্রতমি শীল,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হেসেন মালিথা,প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। নির্বাহী কর্মকর্তা জানান এ অ্যাম্বুলেন্স শুধু মাত্র করোনা রোগী ও মৃতদেহ বহন করবে। অ্যাম্বুলেন্স মেরামতের জন্য উপজেলা প্রশাসনের করোনা সহায়তা ফান্ড থেকে দুই লক্ষ টাকা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত

শৈলকুপায় হাসপাতালের পরিত্যাক্ত অ্যাম্বুলেন্স সচল

আপডেট সময় : ০২:৪২:৪৪ অপরাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০