বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া

ঝিনাইদহের মহেশপুর ফেন্সিডিল ও গাঁজা সহ পুলিশের হাতে আটক ২

  • rahul raj
  • আপডেট সময় : ০২:৩৮:০৪ অপরাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
  • ৮০৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
অভিনব কায়দায় ঝিনাইদহের মহেশপুর পৌরসভা এলাকা থেকে এ্যাম্বুলেন্স যোগে মাদক পাচারের সময় বিপুল পরিমান মাদকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-যশোর কোতয়ালী থানার রায়পাড়া গ্রামের কাওসার আলীর ছেলে মাজহারুল ইসলাম সাগর (২৫), মথুরাপুর গ্রামের মাহবুব রহমানের ছেলে রুবেল হোসেন (২৭) ও সুলতানপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইমরান হোসেন। ঝিনাইদহের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান (পিপিএম) জানান, যশোর পঙ্গু হাসপাতালের এ্যাম্বুলেন্স যোগে মহেশপুরের সীমান্ত এলাকা থেকে যশোরে মাদক পাচার করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে রাতে অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মোহাইমিনুল ইসলাম ও মহেশপুর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম এর নেতৃত্বে মহেশপুর পৌরসভার পোস্ট অফিস মোড় এলাকায় চেক পোস্ট বসায় পুলিশ। এসময় মহেশপুর থেকে যশোরগামী যশোর পঙ্গু হাসপাতালের একটি এ্যাম্বুলেন্সের গতি রোধ করে তল্লাসী করলে ২২৫ বোতল ফেন্সিডিল ও ৮ কেজি গাজা উদ্ধার করা হয়। আটক করা হয় গাড়ীর চালকসহ ওই ৩ জনকে। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে। যশোর পঙ্গু হাসপাতালের ম্যানেজার আতিয়ার রহমান এ্যাম্বুলেন্সটি তাদের স্বীকার করে বলেন, এ্যাম্বুলেন্সের চালক মাজহারুল ইসলাম সাগর সোমবার বিকেলে রোগি আনার কথা বলে মহেশপুর গিয়েছিল। তিনি মাদক পাচারের সাথে জড়িত এটা জানা ছিল না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত

ঝিনাইদহের মহেশপুর ফেন্সিডিল ও গাঁজা সহ পুলিশের হাতে আটক ২

আপডেট সময় : ০২:৩৮:০৪ অপরাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০