বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন

ঝিনাইদহে করোনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু, নতুন আক্রান্ত ২১

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:৪৯:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০
  • ৮১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের আরও এক গর্বিত সদস্য এএসআই (সশস্ত্র) দলিল উদ্দিন বিশ্বাস (৫৮) করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। সে যশোর জেলার কোতয়ালি থানার নওদা গ্রামের বাসিন্দা ও ঝিনাইদহ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। মঙ্গলবার নতুন করে জেলায় আরও ২১ জন করোনায় আক্রান্ত হয়েছে। খোঁজ নিয়ে যানা যায়,করোনায় আক্রান্ত হয়ে তিনি গত ২৫ জুলাই রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হয়।

পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সোমবার দিবাগত রাতে করোনার সাথে যুদ্ধে হেরে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন। বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়ি পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে। করোনায় বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য এএসআই (সশস্ত্র) মোঃ দলিল উদ্দিন বিশ্বাসের মৃতুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম)সহ পুলিশ সদস্যবৃন্দ। এদিকে

নতুন করে একদিনে আরও ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ১১৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম। তিনি জানান, সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ৫৫ টি নমুনার রিপোর্টে নতুন ২১ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে শৈলকুপায় ৫ জন, হরিণাকুন্ডুতে ৫ জন, কালীগঞ্জে ৭ জন, কোটচাঁদপুরে ২ জন ও মহেশপুরে ২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১৪৯ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন৭২০ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে ২০ জন মৃত্যুবরণ করেছে। ঝিনাইদহের ৬ টি উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১১৪৯ জন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৫৩৭, শৈলকুপায় ১৩৫, হরিণাকুন্ডুতে ৫২, কালীগঞ্জে ৩০৪, কোটচাঁদপুরে ৭৭ ও মহেশপুরে ৪৪ জন আক্রান্ত হয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১

ঝিনাইদহে করোনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু, নতুন আক্রান্ত ২১

আপডেট সময় : ০৮:৪৯:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০