শুক্রবার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ডি এন (দ্বারকানাথ) উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা Logo খুবিতে স্থাপত্য ডিসিপ্লিনে আর্ককেইউ ডিগ্রি শো উদ্বোধন Logo খুবিতে প্রোগ্রাম সেলফ-অ্যাসেসমেন্টে সার্ভে টুলস উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি Logo জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ Logo খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি Logo চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব। Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত

জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে আইসিটি বিভাগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত !

  • আপডেট সময় : ০৭:৪৮:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২০
  • ৭৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে আজ এক প্রস্তুতিমূলক সভা অনলাইনে অনুষ্ঠিত হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এতে সভাপতিত্ব করেন।
সভায় আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমসহ বিভাগের অধীন দপ্তর ও সংস্থার প্রধানগণ এবং উর্দ্ধতন কর্মকর্তাগণ অনলাইনে যুক্ত হন।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আইসিটি বিভাগের অধীন দপ্তর ও সংস্থাসমূহের আওতাধীন সকল কর্মকর্তা, কর্মচারীগণ কালো ব্যাজ ধারণ করে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যানার, ফেস্টুনসহ ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।
এছাড়া, দিবসটি উপলক্ষে সামাজিক দূরত্ব নিশ্চিত করে বিভাগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং বাংলা ও ইংরেজিতে দুইটি অনলাইন সেমিনারের আয়োজনসহ আইসিটি বিভাগ কর্তৃক বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ডি এন (দ্বারকানাথ) উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে আইসিটি বিভাগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত !

আপডেট সময় : ০৭:৪৮:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২০