বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

কিডনির সমস্যা দূর করতে যা করবেন !

  • আপডেট সময় : ০৬:১৯:১৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২০
  • ৮১২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কিডনির সমস্যা যেকোনো বয়সী নারী কিংবা পুরুষের হতে পারে। কিডনি বিকল হয়ে গেলে তার চিকিৎসা ব্যয় এত বেশি যে, এদেশের শতকরা পাঁচ ভাগ লোকও এই চিকিৎসা চালিয়ে যেতে পারেন না।

একটি সমীক্ষা অনুযায়ী, আমাদের দেশে প্রায় দুই কোটিরও বেশি মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। এছাড়া ঘণ্টায় পাঁচ জন মারা যান কিডনি বিকল হয়ে। দিন দিন এর সংখ্যা বেড়েই চলেছে।

গবেষণা বলছে নানা কারণে কিডনির সমস্যা দেখা দিচ্ছে। এখন আবার করোনার প্রাদুর্ভাব। আগে থেকেই যারা বিভিন্ন রোগে বিশেষ করে কিডনি, ডায়াবেটিস বা হার্টের সমস্যায় ভুগছেন। তাদের জন্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি।

তাই এই সময় কিডনির সমস্যা দূর করতে এবং এড়িয়ে চলতে কিছু নিয়ম মেনে চলতে পারেন। এতে করে সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আর আপনার কিডনি সুস্থ  রাখা এই সময় খুবই জরুরি।

জেনে নিন যেসব নিয়ম মেনে চললে এড়িয়ে যেতে পারেন এই সমস্যা থেকে-

> প্রথমত দিনে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে আপনাকে। এই কথা সবাই কমবেশি জানেন, কিডনি ভালো রাখতে পানি পানের কোনো বিকল্প নেই। দিনে অন্তত সাত থেকে আট গ্লাস বা দুই থেকে তিন লিটার পানি পান করুন।

ফাস্টফুড খাবারগুলো এড়িয়ে চলুন। বাড়িতে তৈরি করা খাবার খান। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাবেন না।

কখনোই প্রস্রাব চেপে রাখবেন না। এতে কিডনি সংক্রমণের আশঙ্কা থাকে।

> যদি আগে থেকেই আপনার ডায়াবেটিস বা ব্লাড প্রেশার থাকে। তবে তা নিয়ন্ত্রণে রাখুন।

চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ, বিশেষ করে ব্যথানাশক ওষুধ বা কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না।

বছরে অন্তত একবার প্রসাবের মাইক্রো-এলবুমিন পরীক্ষা করান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

কিডনির সমস্যা দূর করতে যা করবেন !

আপডেট সময় : ০৬:১৯:১৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২০