বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

১৫ ও ২১ আগস্টের ষড়যন্ত্রকারীদের অব্যাহত অপচেষ্টা আজও চলমান : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০২:০৭:৪৫ অপরাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২০
  • ৮৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৫ ও ২১ আগস্টের ষড়যন্ত্রকারীদের অব্যাহত অপচেষ্টা আজও চলমান। সবাইকে সতর্ক থাকতে হবে উন্নয়ন-অগ্রযাত্রা বিরোধী এই অপশক্তি সম্পর্কে।

সোমবার রাতে নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগ আয়োজিত সম্প্রতি দলের প্রয়াত নেতাদের অকাল মৃত্যুতে এক স্মরণসভায় ভিডিও কনফারেন্স যুক্ত হন ওবায়দুল কাদের।

এ সময় প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম, অ্যাডভোকেট সাহারা খাতুন, শেখ আবদুল্লাহ, বদর উদ্দিন আহমেদ কামরানসহ অন্যান্য নেতাদের আত্মার শান্তি কামনা করে ওবায়দুল কাদের বলেন, তাদের অবদান দেশ ও জাতি শ্রদ্ধাবনত চিত্তে আজীবন স্মরণ করবে। শেখ হাসিনার সহযোদ্ধা হিসেবে তারা আজীবন নিরলস কাজ করে গেছেন দল ও জাতির জন্য।

তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি সার্বভৌম মানচিত্রের চিত্রকর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই আগস্টে হারিয়েছে জাতি। আগস্ট মানে হারানোর বেদনা হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ একটি Extended পরিবার, দেশ বিদেশে যেখানেই এ পরিবারের সদস্যরা অবস্থান করুক- প্রত্যেকের সঙ্গে প্রত্যেকেই বিনিসুতার মালার মত অবিচ্ছেদ্য; এক বন্ধনে আবদ্ধ। জাতির আদর্শের ঠিকানা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর আস্থার বাতিঘর দেশরত্ন শেখ হাসিনা। যে যেখানেই জীবন-জীবিকার প্রয়োজনে অবস্থান করুক না কেনো সবাই হৃদয়ের গভীরে লালন করে লাল সবুজের বাংলাদেশ।

ওবায়দুল কাদের বলেন, জাতির চেতনার উৎসমূলে ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’, আমাদের স্বপ্নের সোনালী দিগন্তজুড়ে আলো ছড়ায় বঙ্গবন্ধুকন্যার দেখানো সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন। আমরা সমৃদ্ধি অর্জনের পথ ধরে হাঁটি আর সে পথ নকশায় বিশ্বাসের অফুরন্ত শক্তি যোগায় ডিজিটাল বাংলাদেশ। যার রূপকার নতুন প্রজন্মের অহংকার সজীব ওয়াজেদ জয়।

সেতুমন্ত্রী বলেন, বিশ্ব আজ এক কঠিন সময় পার করছে। উত্তর গোলার্ধ থেকে দক্ষিণে বিষুব রেখার প্রান্তজুড়ে ঘন অমানিশা। করোনা মহামারি স্থবির করে দিয়েছে প্রাণোচ্ছল পৃথিবীকে, গোটা বিশ্ব হিমসিম খাচ্ছে সংক্রমণ নিয়ন্ত্রণ ও আক্রান্ত মানুষকে বাঁচাতে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের অনেক সীমাবদ্ধতা স্বত্বেও অসীম সাহসিকতায় মোকাবিলা করছে এ মহামারি।

আমরা আমাদের শক্তি ও মনোবল অর্জন করেছি বারবার মৃত্যুর মঞ্চ থেকে ফিরে আসা হিমালয়সম এক সাহসী ও মানবিক নেতৃত্ব থেকে; যার নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দক্ষতা, দূরদর্শিতা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তগ্রহণ ও বাস্তবায়নের ফলে বিশেষজ্ঞদের সব পূর্বাভাস ভুল প্রমাণ করে সংক্রমণ এখন আমাদের নিয়ন্ত্রণে।

যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার থাকুন এবং সরকারের ইতিবাচক অর্জনগুলো তুলে ধরে তা প্রচার করুন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

১৫ ও ২১ আগস্টের ষড়যন্ত্রকারীদের অব্যাহত অপচেষ্টা আজও চলমান : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০২:০৭:৪৫ অপরাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২০