শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মালয়েশিয়া যেতে গোপন বৈঠকে রোহিঙ্গা, আটক ৬

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:৩৪:৩১ অপরাহ্ণ, সোমবার, ২৩ মার্চ ২০২০
  • ৭৩৮ বার পড়া হয়েছে
হাবিবুল ইসলাম হাবিব, কক্সবাজার প্রতিনিধি::
টেকনাফ উপজেলাধীন বাহারছড়া ইউনিয়নে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ৬জন রোহিঙ্গা নারীকে আটক করেছে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশদল। এরা মালয়েশিয়া যাওয়ার জন্য গোপন বৈঠকে বসেছিল বলে জানা যায়।
২২মার্চ সকাল ১০টারদিকে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক এসআই জহিরের নেতৃত্বে, কতিপয় দালাল মালয়েশিয়ায় মানব পাচারের জন্য মওজুদ করেছিল এমন সংবাদ পেয়ে শীলখালীর মকবুল আহমদের পূত্র মোঃ জয়নালের বাড়িতে অভিযান চালায় পুলিশ দল। পরে সেখান থেকে ৬জন রোহিঙ্গা নারীকে আটক করতে সক্ষম হয়।
সূত্রে জানা যায়, কতিপয় এই দালাল রোহিঙ্গাদের এনে নিজের বাড়িতে আশ্রয় দিয়ে বশরের নৌকাযোগে পাচার করে আসছে। পুলিশী অভিযানে ৬ রোহিঙ্গা নারীকে আটক হলেও অনেক রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে অন্যত্র আত্নগোপনে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ পরিদর্শক মোঃ জহির বলেন, জয়নালের বাড়ি থেকে আমরা ৬ রোহিঙ্গা নারীকে উদ্ধার করি। তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের বিরুদ্ধে
 আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক

মালয়েশিয়া যেতে গোপন বৈঠকে রোহিঙ্গা, আটক ৬

আপডেট সময় : ০৭:৩৪:৩১ অপরাহ্ণ, সোমবার, ২৩ মার্চ ২০২০