শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইদহের কালীগঞ্জে ৮ ব্যবসায়ীকে জরিমানা

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:৩৮:৪৮ অপরাহ্ণ, সোমবার, ২৩ মার্চ ২০২০
  • ৭৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:হঠাৎ করেই বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় কালীগঞ্জ শহরের ৮টি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের নতুন ও পুরাতন বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার। নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার জানান, কিছু অসাধু ব্যবসায়ী করোনার অজুহাতে বাজারে খাদ্যদ্রব্য সঙ্কট সৃষ্টিসহ বেশি দামে পণ্য বিক্রি করছিলেন। এমন সংবাদ পেয়েই তিনি বাজারে ৭টি চালের দোকান ও ১টি ওষুধের দোকানে এ জরিমানা করেন। তিনি আরও জানান, সরকারের নির্দেশনা না মেনে পরবর্তীতে পণ্যের দাম বাড়ালে তাঁদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হানিফসহ পুলিশ একটি দল উপস্থিত ছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহের কালীগঞ্জে ৮ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ০৬:৩৮:৪৮ অপরাহ্ণ, সোমবার, ২৩ মার্চ ২০২০