শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মহেশপুরে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:৪০:১৬ অপরাহ্ণ, সোমবার, ২৩ মার্চ ২০২০
  • ৭৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবা ও ৫ শ গ্রাম গাঁজাসহ রমজান আলী (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক রমজান আলী মহেশপুরের কৃষ্ণপুর বদ্দোপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. বজলুর রশীদের নেতৃত্বে অভিযান চালিয়ে রমজান আলীকে আটক করে। তাঁর কাছ থেকে র‌্যাব ১০১ পিস ইয়াবা, ৫ শ গ্রাম গাঁজা, ১টি মোবাইল সেট ও ২টি সিম কার্ড উদ্ধার করে। আটক আসামিকে রোববার দুপুরে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ও ১০(ক)/১৯(ক) ধারার মামলা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক

মহেশপুরে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৬:৪০:১৬ অপরাহ্ণ, সোমবার, ২৩ মার্চ ২০২০