শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

হোম কোয়ারেন্টাইনে না থাকায় তিন প্রবাসীকে জরিমানা

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৪৬:২৯ অপরাহ্ণ, শুক্রবার, ২০ মার্চ ২০২০
  • ৭৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:হোম কোয়ারেন্টাইনে না থাকায় ঝিনাইদহের তিন উপজেলায় অভিযান চালিয়ে মালয়েশিয়া ও সিঙ্গাপুর প্রবাসী তিনজনকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলার কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর দাসপাড়ায় মো. মিণ্টু হোসেনকে বাইরে ঘোরাঘুরি করার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। মিণ্টু সলেমানপুর গ্রামের মনিরুদ্দিনের ছেলে।হোম কোয়ারেন্টাইনে না থাকায় ঝিনাইদহের তিন উপজেলায় অভিযান চালিয়ে মালয়েশিয়া ও সিঙ্গাপুর প্রবাসী তিনজনকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলার কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর দাসপাড়ায় মো. মিণ্টু হোসেনকে বাইরে ঘোরাঘুরি করার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। মিণ্টু সলেমানপুর গ্রামের মনিরুদ্দিনের ছেলে। গ্রামবাসী জানান, মিণ্টু সম্প্রতি সিঙ্গাপুর থেকে দেশে এসেছেন। কিন্তু হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘোরাঘুরি করছিলেন। খবর পেয়ে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এদিকে, গত বুধবার রাতে ঝিনাইদহ শহরের আরাপপুর পূর্বপাড়ায় সিঙ্গাপুর প্রবাসী আসলাম ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে না থেকে শ্বশুরবাড়িসহ বিভিন্ন স্থানে প্রকাশ্য ঘুরে বেড়ানোর কারণে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে তিনি ও তাঁর পরিবারের তিনজন সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাস্থলে জেলা প্রশাসক সরোজ কুমার নাথসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহেশপুরের কৃষ্ণপুর গ্রামে এক প্রবাসীর হোম কোয়ারেন্টাইনে না থাকায় ১০ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তথ্য নিয়ে জানা গেছে, উপজেলার কৃঞ্চচন্দ্রপুর গ্রামের ওই ব্যক্তি মালয়েশিয়া থেকে বাড়ি এসে ঘুরে বেড়াচ্ছিলেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান চৌকিদারের মাধ্যমে তাঁকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন। কিন্তু তিনি না মেনে উন্মুক্ত চলাফেরা করছিলেন। বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকার মোবাইল কোর্টের মাধ্যমে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

হোম কোয়ারেন্টাইনে না থাকায় তিন প্রবাসীকে জরিমানা

আপডেট সময় : ১১:৪৬:২৯ অপরাহ্ণ, শুক্রবার, ২০ মার্চ ২০২০