শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

লামায় হাম রোগে এক শিশুর মৃত্যু: ৮ শিশু  আক্রান্ত

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:৪৮:০১ অপরাহ্ণ, রবিবার, ১৫ মার্চ ২০২০
  • ৭৪৩ বার পড়া হয়েছে

মো:ফরিদ উদ্দিন,লামা। 

বান্দরবানে লামা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পুরাতন লাইল্যা মুরুং পাড়ার ৮ পরিবারের প্রায় ৩৫ জন নারী, শিশু ও পুরুষ হাম রোগে আক্রান্ত হয়ে পড়েছে। ইতিমধ্যে গত শুক্রবার এই রোগে আক্রান্ত হয়ে দুতিয়া মুরুং (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে পাড়ার মেনহাত মুরুং এর ছেলে ও পাড়ার প্রধান লাতুং কারবারীর নাতি।

লাতুং কারবারী বলেন, কয়েকদিন যাবৎ আমাদের পাড়ার প্রতিঘরে ৩/৪ জন নারী পুরুষ অসুস্থ হয়ে পড়েছে। সবার গায়ে গুটি উঠেছে, প্রচন্ড জ্বর ও সাথে খুব কাশি রয়েছে। পাড়ায় মোট ৮টি পরিবার আছে। সব ঘরের লোক অসুস্থ হয়েছে। অসুস্থরা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এই অজানা রোগে আমার নাতি দুতিয়া মুরুং মারা গেছে।

পাড়াটি সদর ইউনিয়নে তাউ পাড়ার উপরে ডলুঝিরি মুখ দিয়ে সামনে গেলে পাওয়া যাবে। মুরুং সস্প্রদায়ের অসহায় লোক গুলোর পাশে দাঁড়ানো প্রয়োজন।

এই বিষয়ে লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহামুদুল হক এর সাথে কথা হয়। তিনি বলেন, আমরা দ্রুত ঐ পাড়ায় স্বাস্থ্য কর্মী পাঠাচ্ছি। তাদের চিকিৎসার ব্যবস্থা নেয়া হচ্ছে। আগামী ১৯ তারিখ হতে সমগ্র লামা উপজেলায় হাম/রোবেলা রোগের টিকা দেয়া হবে। আমাদের ধারনা এই রোগটি হাম হতে পারে। বছরের এই সময় হামের প্রাদুর্ভাব দেখা দেয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

লামায় হাম রোগে এক শিশুর মৃত্যু: ৮ শিশু  আক্রান্ত

আপডেট সময় : ০৮:৪৮:০১ অপরাহ্ণ, রবিবার, ১৫ মার্চ ২০২০