শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জমি নিয়ে সংঘর্ষ, উভয় পক্ষের আহত ৬

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:২৪:০০ অপরাহ্ণ, রবিবার, ১৫ মার্চ ২০২০
  • ৭৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার মাখালডাঙ্গায় দুই কাঠা জমি নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত আটটার দিকে মাখালডাঙ্গা পোস্ট অফিস পাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় ব্যক্তিরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের সামনে পুনরায় সংঘর্ষ হয়। আহত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের মাখালডাঙ্গা পোস্ট অফিস পাড়ার মাদারের আলীর তিন ছেলে শলক (৩৮), জাণ্টু (৩৬), মন্টু (৩২), স্বজন একই এলাকার আনোয়ার হোসেন (৫০), তাঁর ছেলে সোহাগ (২৫) ও চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছির খলিল বিশ্বাসের ছেলে জাহাঙ্গীর (৫০)। জানা যায়, দীর্ঘদিন ধরে দুই কাঠা জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল সন্ধ্যায় দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের দুইজন আহত হন। তাঁদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে হাসপাতালের জরুরি বিভাগের সামনে আবারও সংঘর্ষ বাধে। এ সময় আরও চারজন আহত হয়েছেন। তাঁদেরকে জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। জাণ্টুর আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে ভর্তি রাখেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, জমি নিয়ে সংঘর্ষে দুই পক্ষের কয়েকজন আহত হয়েছে বলে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কোনো পক্ষের থেকেই কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জমি নিয়ে সংঘর্ষ, উভয় পক্ষের আহত ৬

আপডেট সময় : ০৮:২৪:০০ অপরাহ্ণ, রবিবার, ১৫ মার্চ ২০২০