শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মেহেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৪৭:০১ অপরাহ্ণ, সোমবার, ৯ মার্চ ২০২০
  • ৭৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
মেহেরপুরে কলা বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফারুক হোসেন ওরফে রাকিব (৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামে সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন আমদহ গ্রামের দিনমজুর ফিরোজ হোসেনের ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আমদহ গ্রামের মাঠ থেকে ঢাকা মেট্রো-ট-২০-৯২৬৯ নম্বরের একটি ট্রাক কলা বোঝাই করে মেহেরপুর দিকে যাচ্ছিল। আমদহ গ্রামের পূর্বপাড়ায় শিশুটি তার বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু ফারুক। এ সময় ট্রাক ফেলে পালিয়ে যান চালক। শিশুটির মৃত্যুর ঘটনা কেন্দ্র করে উত্তেজিত গ্রামের মানুষ ট্রাকটি ভাঙচুর করে। আমদহ ইউপি চেয়ারম্যান আনরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটকের জন্য পুলিশকে খবর দেওয়া হয়েছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ দারা খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মেহেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১২:৪৭:০১ অপরাহ্ণ, সোমবার, ৯ মার্চ ২০২০