শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

ভারতের এক ইমামকে পাকিস্তানে পাঠানোর হুমকি বিজেপির

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:১১:২৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬
  • ৮৯২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটূ কথা বলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নোট বাতিল বিতর্ক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল দলের সঙ্গে কটূক্তি করেন তিনি। এরই প্রসঙ্গে দিলীপ ঘোষকে পাথর ছুঁড়ে মারার কথা বলেন কলকাতার টিপু সুলতান মসজিদের শাহী ইমাম নূর রহমান বরকতী।

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিতর্কে মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন। বলেন, মুখ্যমন্ত্রী সম্বন্ধে তার ওই ধরনের মন্তব্য করা উচিত হয়নি। এই কারণে তিনি অনুতপ্ত।

এই বক্তব্যের পরও অবশ্য এই প্রসঙ্গে নয়া বিতর্কের সূত্রপাত করেছে বিজেপি। এবার সরাসরি ইমাম বরকতীকে হুমকি দিয়েছে বিজেপি। রাজ্য নেতৃত্ব জানিয়েছে, বেশি বাড়াবাড়ি করলে বরকতী সাহেবকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। এমনকী শাহী ইমামের গতিবিধি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

বিজেপির তরফে রাজ্য সম্পাদক সায়ন্তন বসু এই অভিযোগ করে দাবি করেছেন, বরকতী সাহেবের এই মন্তব্যের পিছনে তৃণমূল কংগ্রেসের মদত রয়েছে। তার কথায়, এটা ভারত। এখানে এসব চলবে না। বেশি বাড়াবাড়ি করলে পাকিস্তানে বা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে।

এছাড়া বরকতী সাহেবের সঙ্গে বিদেশের কার কার যোগাযোগ রয়েছে সেটাও খতিয়ে দেখার দাবি করেছে বিজেপি নেতৃত্ব।

এই ঘটনার প্রতিক্রিয়ায় পাল্টা শাহী ইমাম অথবা তৃণমূল সরকার কি প্রতিক্রিয়া দেখায় সেটাই এখন দেখার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

ভারতের এক ইমামকে পাকিস্তানে পাঠানোর হুমকি বিজেপির

আপডেট সময় : ০৫:১১:২৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬