শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

প্রধানমন্ত্রীর জন্যই আপনাদের সহযোগিতা করতে পারছি

  • rahul raj
  • আপডেট সময় : ০৪:০০:০৩ অপরাহ্ণ, রবিবার, ২০ অক্টোবর ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

মেহেরপুরে রোগীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
নিউজ ডেস্ক:মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যানসার, কিডনি, লিভার থিরোসিস, প্যারালাইসিস ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এসব রোগীদের মধ্যে চেক বিতরণ করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬২ জন রোগীর মধ্যে ৩১ লাখ টাকার এ চেক বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করি। কেননা প্রধানমন্ত্রী জন্যই আমরা আপনাদের সহযোগিতা করতে পারছি।’ তিনি বলেন, ‘আজকে প্রধানমন্ত্রী কারণে আমরা সাড়ে চার কোটি টাকার ওষুধ আনতে পেরেছি। বছরের প্রথম মাসেই বিনা মূল্যে বই তুলে দেওয়া হচ্ছে, আমাদের গড় আয়ু বেড়েছে, খাদ্য উৎপাদন বেড়েছে, আজকে আপনারা অসুস্থ হয়েছেন, সরকার আপনাদের কল্যাণে হাত বাড়িয়ে দিয়েছে।’
জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম, জেলা সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক আবু তালেব প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠান থেকে আরও ১৬ জনকে চিকিৎসা খরচ বাবদ সমাজসেবা অধিদপ্তর থেকে চেক প্রদান করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

প্রধানমন্ত্রীর জন্যই আপনাদের সহযোগিতা করতে পারছি

আপডেট সময় : ০৪:০০:০৩ অপরাহ্ণ, রবিবার, ২০ অক্টোবর ২০১৯