শুক্রবার | ১৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:১৫:২৩ অপরাহ্ণ, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  • ৭১৯ বার পড়া হয়েছে

সোহারাফ হোসেন সৌরভ, প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চল সাতক্ষীরার শ্যামনগরে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর জোর দিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পর্যায়ে আদর্শ গ্রাম গঠন, স্থানীয় সরকার ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি এবং স্ট্যান্ডিং কমিটিগুলোকে সক্রিয় করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) শ্যামনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস)-এর উদ্যোগে এবং ‘ব্লু ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস (বিআইডি ফোর সিজে)’ প্রকল্পের আওতায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় ব্রেকিং দ্য সাইলেন্সের প্রজেক্ট ম্যানেজার মিরাজ উদ্দিন তালুকদার সংস্থার চলমান কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, লবণাক্ততা-প্রবণ এলাকায় বৃষ্টির পানি সংরক্ষণে ড্রাম বিতরণ ও পানি সরবরাহ মেশিন স্থাপন করা হয়েছে। বৃক্ষরোপণ ও সবজি বাগান গড়ে তুলে খাদ্যনিরাপত্তা জোরদার করা হচ্ছে। পাশাপাশি নারী ও কিশোরীদের নেতৃত্ব বিকাশে কর্মশালার আয়োজন করা হয়েছে, যাতে তারা স্থানীয় উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত হতে পারে।
তিনি বলেন, আমাদের লক্ষ্য কেবল অবকাঠামো উন্নয়ন নয়, বরং সচেতনতা, অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একটি সহনশীল ও আদর্শ গ্রাম গড়ে তোলা।
প্রধান অতিথি ইউএনও শামসুজ্জাহান কনক বলেন, আদর্শ গ্রাম গঠনে ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটিগুলোকে সক্রিয় ও কার্যকর করতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা, পানি ও স্যানিটেশন, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক নিরাপত্তা—প্রতিটি খাতে নিয়মিত সভা ও কার্যপরিকল্পনা গ্রহণ জরুরি।
সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন বলেন, স্ট্যান্ডিং কমিটিগুলোর সক্রিয়তা বাড়ানো গেলে ভূমি ব্যবস্থাপনা থেকে শুরু করে সামাজিক নিরাপত্তা—সব ক্ষেত্রেই দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নিজ নিজ এলাকায় মডেল গ্রাম গঠনে আগ্রহ প্রকাশ করেন এবং প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার আহ্বান জানান।
প্রকল্প বাস্তবায়নে ব্রেকিং দ্য সাইলেন্সের সঙ্গে কাজ করছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। সহযোগিতায় রয়েছে অক্সফাম ইন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইড।
সভা শেষে অংশগ্রহণকারীরা সমন্বিত উদ্যোগের মাধ্যমে শ্যামনগরে টেকসই, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রামীণ সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন

জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স

আপডেট সময় : ১০:১৫:২৩ অপরাহ্ণ, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬