শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

জীবননগরে দুর্যোগ-সহনীয় ৫৪টি ঘর পেল গৃহহীনরা

  • rahul raj
  • আপডেট সময় : ০৩:৫৯:২২ অপরাহ্ণ, রবিবার, ২০ অক্টোবর ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:‘শেখ হাসিনার অবদান, টিআর-কাবিটা কর্মসূচির আওতায় দুর্যোগ-সহনীয় বাসগৃহ নির্মাণ’ স্লোগানে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও কাজের বিনিমিয়ে টাকা কর্মসূচির বিশেষ বরাদ্দের অর্থ দিয়ে তৈরি জীবননগর উপজেলার ৮টি ইউনিয়নে ৫৪ জন হতদরিদ্র ব্যক্তিদের মধ্যে দুর্যোগ-সহনীয় ঘর প্রদান করা হয়েছে।
জীবননগর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, আগামী পাঁচ বছরে টিআর ও কাবিটার বিশেষ বরাদ্দের টাকা দিয়ে দরিদ্্রদের নতুন ঘর তৈরি করে দিচ্ছে সরকার। ৫ শ বর্গফুটের প্রতিটি ঘরে রয়েছে দুটি কক্ষ, একটি করিডোর, একটি বাথরুম ও একটি রান্নাঘর। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ২ লাখ ৫৮ হাজার টাকা।
সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন বলেন, ‘আমার সীমান্ত ইউনিয়নটি ভারতীয় সীমান্ত ঘেষা। তা ছাড়া এ অঞ্চলে যেসব ব্যক্তি সরকারি ঘর পেয়েছেন, তাঁরা একেবারে দরিদ্র মানুষ। তাই সবাই ঘর পেয়ে খুব খুশি।’
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলাম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় এ কর্মসূচিতে জীবননগর উপজেলায় টিআর-কাবিটার ৫৪টি ঘর বরাদ্দ এসেছে। আমরা ৫৪টি ঘরই দরিদ্র ব্যক্তিদের দিয়েছি। তাঁরা ঘর পেয়ে খুব খুশি। ডিসি স্যার নিজে উপস্থিত থেকে ঘরগুলোর চাবি দরিদ্র এ মানুষগুলোর মধ্যে বিতরণ করেছেন।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

জীবননগরে দুর্যোগ-সহনীয় ৫৪টি ঘর পেল গৃহহীনরা

আপডেট সময় : ০৩:৫৯:২২ অপরাহ্ণ, রবিবার, ২০ অক্টোবর ২০১৯