শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

আহত ৩, নৈশপ্রহরী রশিদের অবস্থা আশঙ্কাজনক!

  • rahul raj
  • আপডেট সময় : ০৩:৫১:০৩ অপরাহ্ণ, রবিবার, ২০ অক্টোবর ২০১৯
  • ৭৫২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সিনেমা হল রোডে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কা
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা পান্না সিনেমা হলের সামনে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আব্দুর রশীদ (৫৫) নামের এক নৈশপ্রহরী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক আশিকুল ইসলাম ও আরোহী তন্ময় আহত হন। তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নৈশপ্রহরী আব্দুর রশীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় রেফার্ড করেছেন কর্তব্যরত চিকিৎসক। আহত আব্দুর রশীদ চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা ও পান্না সিনেমা হলের নৈশপ্রহরী এবং মোটরসাইকেলচালক আশিকুল ইসলাম চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার রফিকুল ইসলামের ছেলে ও আরোহী তহিদুল ইসলাম তন্ময় একই এলাকার টোটনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত সাড়ে নয়টার দিকে আশিকুল ও তন্ময় দ্রুতগতিতে মোটরসাইকেলযোগে বিরিয়ানি হাউজ থেকে রেলবাজারের মাছপট্টির দিকে যাচ্ছিলেন। এ সময় পান্না সিনেমা হলের সামনে পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় নৈশপ্রহরী রশীদকে ধাক্কা দেন তাঁরা। এতে রশীদ, মোটরসাইকেলচালক ও আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আউলিয়ার রহমান বলেন, ‘রশীদের অবস্থা আশঙ্কাজনক। তাঁর মাথায় প্রচ- আঘাত হয়েছে। রক্তচাপও বেড়ে গেছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। আর চালক আশিকুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে। আরোহী তন্ময় প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।’
এদিকে, খবর পেয়ে আহত আব্দুর রশীদকে দেখতে ছুটে আসেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় আব্দুর রশীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে রাতেই তাঁকে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে অ্যাম্বুল্যান্সযোগে ঢাকায় পাঠান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

আহত ৩, নৈশপ্রহরী রশিদের অবস্থা আশঙ্কাজনক!

আপডেট সময় : ০৩:৫১:০৩ অপরাহ্ণ, রবিবার, ২০ অক্টোবর ২০১৯