শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

সহকারী প্রধান শিক্ষক হিসেবে মিজানুজ্জামানকে মেহেরপুরে বদলী

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩৮:১৮ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯
  • ৭৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামানকে দুর্নীতির দায়ে বদলি করা হয়েছে। অর্থের বিনিময়ে নীতিমালা বহির্ভূত ছাত্র ভর্তির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে বদলি করা হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক তাঁর দপ্তরের এক প্রজ্ঞাপনে (যার স্মারক নং ৩৭.০২.০০০০.১০৬.২৭.০০১.১৬.১৫১০) রোববারের (১৩ অক্টোবর) মধ্যে বিমক্ত হবেন বলে নির্দেশ প্রদান করেন। তবে প্রধান শিক্ষক মিজানুজ্জামান গতকাল পর্যন্তও দায়িত্ব হস্তান্তর না করে অফিস করেছেন বলে তিনি নিজেই জানান। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-১) আমিনুল ইসলাম টুকু খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের খুলনা পরিচালকের অফিস সূত্রে জানা গেছে, ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ে টাকার-বিনিময়ে নীতিমালা বহির্ভূত ছাত্র ভর্তি করেন প্রধান শিক্ষক মিজানুজ্জামান। এ বিষয়ে কয়েকজন ছাত্রের অভিভাবক লিখিত অভিযোগ করলে সরেজমিন তদন্তে বিষয়টি প্রমাণিত হয়। তদন্ত প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠালে সেখান থেকে মিজানুজ্জামানকে গত ১০ অক্টোবর শাস্তিমূলক বদলি করে মেহেরপুর পাঠানো হয়। অভিযোগ উঠেছে, এ সংক্রান্ত ফাইল খুলনা থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অফিসে পাঠালে অর্থের-বিনিময়ে পরিচালক ড. আব্দুল মান্নান ধামাচাপা দেন। পরে শিক্ষামন্ত্রীর নির্দেশে এ বদলির আদেশ কার্যকর হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

সহকারী প্রধান শিক্ষক হিসেবে মিজানুজ্জামানকে মেহেরপুরে বদলী

আপডেট সময় : ১০:৩৮:১৮ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯