শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

দামুড়হুদায় গরু-মহিষসহ ফেনসিডিল উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ১০:১৬:৩৪ পূর্বাহ্ণ, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯
  • ৭৩৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ গরু ও মহিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার পৃথক অভিযান চালিয়ে মাদকসহ এ গরু ও মহিষ উদ্ধার করা হয়।দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ গরু ও মহিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার পৃথক অভিযান চালিয়ে মাদকসহ এ গরু ও মহিষ উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক নিস্তার আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল শনিবার সকাল সাড়ে চয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনস্ত ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আব্দুল হান্নান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঠাকুরপুর সীমান্তের মেইন পিলার ৯০ হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর মাঠ থেকে দুটি ভারতীয় গরু ও দুটি মহিষ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধার করা গরু ও মহিষ দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে। একইদিন সকাল আনুমানিক নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনস্ত সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. জয়নাল আবেদীন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত সুলতানপুর গ্রামের বিলের মাঠ থেকে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১৯ হাজার ২ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। অপর দিকে, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনস্ত দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. রাশেদুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা হল্ট স্টেশন থেকে ২০ হাজার ৮৮০টি ভারতীয় চকলেট বাজি উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২ লাখ ৮ হাজার ৮ শ টাকা। উদ্ধার হওয়া মালামাল দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

দামুড়হুদায় গরু-মহিষসহ ফেনসিডিল উদ্ধার

আপডেট সময় : ১০:১৬:৩৪ পূর্বাহ্ণ, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯