শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আকন্দবাড়িয়ায় ফেনসিডিলসহ বকুল আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১০:০৯:১১ পূর্বাহ্ণ, শনিবার, ১২ অক্টোবর ২০১৯
  • ৭৩৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়িয়া থেকে ফেনসিডিলসহ বকুল (৩৫) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক হওয়া বকুল চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের তমালতলা পাড়ার মৃত বদর উদ্দীনের ছেলে। গতকাল শুক্রবার বেলা পৌনে তিনটার দিকে আকন্দবাড়িয়া তমালতলা পাড়ার তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে, আকন্দবাড়িয়া তমালতলা পাড়ায় এক ব্যক্তি মাদকদ্রব্যসহ নিজ বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম আলী ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার মৃত বদর উদ্দীনের ছেলে বকুলকে (৩৫) গ্রেপ্তার করেন তিনি। এ সময় গ্রেপ্তার হওয়া আসামির বাড়ির উঠানে পুতে রাখা ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উদ্ধার হওয়া মাদকসহ তাঁকে সদর থানা হেফাজতে সোপর্দ করে। আটক হওয়া আসামিকে আজ আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

আকন্দবাড়িয়ায় ফেনসিডিলসহ বকুল আটক

আপডেট সময় : ১০:০৯:১১ পূর্বাহ্ণ, শনিবার, ১২ অক্টোবর ২০১৯